باب أَصْحَابِ الْحِرَابِ فِي الْمَسْجِدِ
পরিচ্ছেদ: মসজিদে বল্লমধারীদের আগমন সম্পর্কে
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمًا عَلَى باب حُجْرَتِي، وَالْحَبَشَةُ يَلْعَبُونَ فِي الْمَسْجِدِ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَسْتُرُنِي بِرِدَائِهِ، أَنْظُرُ إِلَى لَعِبِهِمْ. زَادَ إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَالْحَبَشَةُ يَلْعَبُونَ بِحِرَابِهِمْ
অনুবাদ: উম্মুল মুমিনীন হযরত আয়িশা (রা.) বলেন, আমি একদিন আল্লাহর রাসূল (সা.)-কে আমার ঘরের দরজায় দেখলাম। তখন হাবশীরা মসজিদে খেলা করছিল। আল্লাহর রাসূল (সা.) আমাকে চাদর দিয়ে আড়াল করছিলেন। আর আমি তাদের খেলা দেখছিলাম। অপর এক বর্ণনায় উম্মুল মুমিনীন হযরত আয়িশা বলেন, আমি আল্লাহর নবী (সা.)-কে দেখলাম, তখন যখন হাবশীরা বর্শা-বল্লম নিয়ে খেলা করছিল।
প্রাসঙ্গিক আলোচনা
হাদীসের সামঞ্জস্য: শিরোনামের সাথে হাদীসের সামঞ্জস্য وَالْحَبَشَةُ يَلْعَبُونَ بِحِرَابِهِم-এর সাথে।
শিরোনামের উদ্দেশ্য: ইমাম বুখারীর উদ্দেশ্য হলো বর্শা ইত্যাদি সঙ্গে নিয়ে প্রয়োজনের ক্ষেত্রে মসজিদে প্রবেশ করা জায়েয আছে। আবার জিহাদের নিয়তে প্রশিক্ষণের উদ্দেশ্য নামাজের সময় ব্যতীত অন্য সময় তা নিয়ে প্রবেশ করা এবং প্রশিক্ষণ গ্রহণ করাও জায়েয আছে।
হাদীসের পুনরাবৃত্তি: হাদীসটি বুখারী শরীফে ৬৫, ১৩০, ১৩৫, ৪০৭, ৫০০, ৭৮০, ৭৮৮ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে।
وَالْحَبَشَةُ يَلْعَبُونَ فِي الْمَسْجِدِ : এটা শুধুমাত্র খেলাধুলা ছিল না; বরং এটা ছিল জিহাদের প্রশিক্ষণ। আর আল্লাহর বাণী- واعدوا لهم ماستطعتم من قوة-এর মধ্যে এটিও অন্তর্ভুক্ত।
أَنْظُرُ إِلَى لَعِبِهِمْ : উদ্দেশ্য ছিল খেলা দেখা। আনুসঙ্গিকভাবে খেলোয়াড়দেরও দেখা হয়ে গেছে। আর ফোকাহায়ে কেরাম লিখেছেন যদি ফিতনার আশঙ্কা না থাকে তাহলে মহিলাদের জন্য এভাবে গায়রে মাহরাম পুরুষদের দেখা জায়েয আছে।
কোন মন্তব্য নেই